***রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য: (বিসিএস লিখিত-৩৫,৩৬)

১. রাষ্ট্র হল সমগ্র আর সরকার হল এর একটি অংশ মাত্র।
২. অধ্যাপক গার্নার এর মতে,রাষ্ট্র যদি হয় জীবদেহ,তবে সরকার হল এর মস্তিষ্কস্বরূপ।
৩. সকল জনসমষ্টি নিয়ে রাষ্ট্র গঠিত;কিন্তু সরকার গঠিত হয় সমগ্র জনসমষ্টির একটি ক্ষুদ্র অংশ দ্বারা।
৪. রাষ্ট্র হল একটি সার্বভৌম প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠন;কিন্তু সরকার হল এর মুখপাত্র মাত্র।
৫. রাষ্ট্র কম-বেশি চিরস্হায়ী,কিন্তু সরকার চির পরিবর্তনশীল।
৬. রাষ্ট্র একটি তত্ত্ব বিমূর্ত ধারণা এবং অস্তিত্ব কাল্পনিক। কিন্তু সরকার একটি বাস্তব প্রতিষ্ঠান।
৭.সকল রাষ্ট্র মূলত একই ধরনের,কিন্তু সকল রাষ্ট্রের সরকার একই রূপ নয়।
৮.রাষ্ট্র একটি ভৌগোলিক প্রতিষ্ঠান;কিন্তু সরকার তা নয়।
৯.রাষ্ট্র সবধরনের আইন ও অধিকারের উৎস;কিন্তু সরকার এর রক্ষক মাত্র।
১০.রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী;সরকারের এরূপ ক্ষমতা নেই।
১১.রাষ্ট্র একটি মৌলিক প্রতিষ্ঠান;কিন্তু সরকার হল রাষ্ট্রের অন্তর্গত একটি প্রতিষ্ঠান বা সংগঠন মাত্র।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Disqus Shortname

Legal 100 💯 Amk marriage divorce বিবাহ তালাক Rajshahi Judge Court, Rajshahi.

Comments system

[blogger][disqus][facebook]

Below Post Ad