রেস জুডিকাটা এবং রেস সাব- জুডিস ধারা ১০,১১,১২

রেস জুডিকাটা এবং রেস সাব- জুডিস ধারা ১০,১১,১২

ধারা-১০: মামলা স্থগিত রাখা (সাব সুডিস)।

মামলা স্থগিতকরণ (stay of suit)/Res-subjudice):

যখন পূর্বে দায়েরকৃত বিচারধীন মামলার পক্ষসমূহ ও বিচার্য বিষয় এবং পরবর্তীতে দায়েরকৃত মামলার পক্ষসমূহ ও বিচার্য বিষয় একই হয়, তখন পরবর্তীতে দায়েরকৃত মামলাটির বিচারকার্য আদালত স্থগিত বা মূলতবি (stay of suit / Res-Subjudice) করে দিবেন।

তবে পূর্ববতী মামলা যদি কোন বিদেশী আদালতে দায়ের করা হয়ে থাকে, তখন মামলার কারণ একই হওয়ার সত্ত্বেও বাংলাদেশের কোন আদালতে পরবর্তী মামলা বিচারে বাধা সৃষ্টি করবেনা।

উদাহরণ:

স্ত্রী "ক" বিচ্ছেদ ও নাবালক সন্তানের চেয়ে মামলা করে স্বামীর "খ” বিরুদ্ধে।
পরবর্তীতে "খ" নাবালক সন্তানের অভিভাবক হওয়ার জন্য আরেকটি মামলা দায়ের করায় "খ" এর মামলার বিচারকার্য স্থগিত রাখা হয়।
শর্ত:
  • ১। পূর্ববর্তী মামলায় পক্ষসমূহ ও পরবর্তী মামলার পক্ষসমূহ অবশ্যই এক হতে হবে।
  • ২। পূর্ববতী মামলার বিষয়বস্তু ও পরবর্তী মামলার বিষয়বস্তু অবশ্যই সরাসরি ভাবে ও বস্তুনিষ্ঠভাবে এক হতে হবে।
  • ৩। প্রথম মামলাটি যে আদালতে দায়ের করা হয়েছে উক্ত আদালতটির পরবর্তী মামলায় উক্ত বিষয়ে প্রতিকার দানের ক্ষমতা থাকতে হবে।


ধারা-১১: পূর্ব-বিচার সিদ্ধান্ত (রেস জুডিকেটা)।।

দোবরা দোষ /প্রাক সিদ্ধান্ত (Res-judicata):

যে মামলাটি এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক একবার চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে, পরবর্তীতে যদি পুনরায় একই বিচার্য বিষয় নিয়ে এবং একই পক্ষসমূহ মামলা দায়ের করে, তাহলে আদালত মামলাটি বিচার করবে না, এই নীতিটি হচ্ছে রেস জুডিকাটা।

সুতরাং, একবার চূড়ান্ত ভাবে নিম্পত্তিকৃত কোন মামলা, পুনরায় বা দ্বিতীয় বার বিচার করা যায় না।
অর্থাৎ যার বিচার একবার করা হয়েছে, সে একই বিষয়ে পূনরায় মামলা করলে রেস জুডিকাটা নীতি প্রয়োগ হবে।

উদাহরণঃ
ক", "খ" এর বিরুদ্ধে স্বত্ব ঘোষণার মামলা করে। আদালত
 মামলাটি "খ" এর পক্ষে রায় দেয়। এখন “ক” যদি উক্ত বিষয়ে পুনরায় মামলা দায়ের করে তাহলে পরবর্তীতে দায়েরকৃত মামলাটি আদালত খারিজ করে দিবে। কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মামলার বিচার্য বিষয় এবং পক্ষসমূহ একই।
শর্ত:
  • ১। পূর্ববর্তী মামলা এবং পরবর্তী মামলার বিচার্য বিষয় একই হতে হবে ।
  • ২। পূর্ববর্তী মামলা এবং পরবর্তী মামলার পক্ষসমূহ একই হতে হবে।
  • ৩। পূর্ববতী মামলাটি এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্ত ভাবে নিম্পত্তিকৃত।
প্রকারভেদঃ ২ প্রকার
  • ১। প্রত‍্যক্ষ রেসজুডিকাটা (Direct Res-judicata),
  • ২। পরোক্ষ রেসজুডিকাটা (constructive Res-judicata)।
ব্যাখ্যা (Explanations)

১১ ধারায় মোট ৬টি ব্যাখ্যা আছে । যথা:

  • ১। “পূর্ববতী মামলা" বলতে এমন প্রকৃতির মামলাকে বুঝাবে, যার বিচার বর্তমান মামলার পূবেই হয়েছে, তা পূর্বে দায়ের করা হয়েছে কিনা, সে সম্পর্কে কোন প্রশ্ন উথাপন করা।যাবে না|Former Suit]
  • ২। এই ধারার উদ্দেশ্যে কোন আদালতের বিচার করার ক্ষমতা বিবেচনা করতে হবে, তার রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার সম্পর্কিত ব্যবস্থা বাদ দিয়ে । [Competency of a Court]
  • ৩। প্রত্যক্ষ ও মূল বিষয়টি পূর্ববর্তী মামলায় এক পক্ষ কর্তৃক দাবীকৃত এবং অপর পক্ষ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে 
  • স্বীকৃত হয়ে থাকতে হবে ।[Direct Res-judicata)
  • 8। পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্ম পক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খন্ডনের জন্য ব্যবহৃত।
  • হতে পারতো বা হওয়া উচিৎ ছিল, তা উক্ত মামলার প্রত্যক্ষ ও মূল বিবেচ্য-বিষয় ছিল বলে ধরে নিতে হবে। (Indirect or Constructive Res-judicata) 
  • ৫। আর্জিতে যে প্রতিকর প্রার্থনা করা হয়েছে, ডিক্রিতে তা সুস্পষ্টভাবে আনয়ন না করার
  • জন্য আদালত কর্তৃক না মঞ্জুর হয়ে থাকলে, এই ধারার উদ্দেশ্যে তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নিতে হবে। [Relief Claimed in the plaint, which not expressly granted by the decree]
  • ৬। যেক্ষেত্রে একাধিক ব্যক্তি কোন সাধারণ অধিকারের জন্য অথবা সকলের স্বার্থ-সংশ্লিষ্ট কোন ব্যাক্তিগত অধিকারের জন্য সরল বিশ্বাসে মামলা করে, সেক্ষেত্রে উক্ত স্বার্থের সাথে
  • সংশ্লিষ্ট সমস্ত লোক এই ধারার উদ্দেশ্যে মামলা-আনয়নকারীদের সূত্রে স্বত্ব দাবি করছে বলে বিবেচনা করতে হবে। (Litigation for Public Rights)
  • যেক্ষেত্রে রেস জুডিকাটা নীতিটি প্রযোজ্য নয়ঃ
  • ১। যেক্ষেত্রে পূর্ববর্তী আদেশটি পরবর্তী মামলার সময় কার্যকর নাই।
  • ২ । যেক্ষেত্রে মামলার রায় প্রতারণামূলে প্রাপ্ত।
  • ৩। যেক্ষেত্রে মামলার রায় দোবরা দোষের মূলনীতির অপরিহার্য শর্তগুলি পূরণ করে না।
  • ৪। যেক্ষেত্রে মামলাটি গুণাগুনের উপর নিষ্পত্তি হয় নাই। পক্ষান্তরে অনুপস্থিতিজনিত ত্রুটি জন্য খারিজ হয়।
  • ৫। মামলাটি না চালানোর জন্য খারিজ হয়।
  • ৬। মামলাটি পুনরায় দায়ের করার শর্তে উঠিয়ে নেয়া হলে।

ধারা-১২: পুনরায় মামলা করার বাধা (Bar to Further Suit): 
যখন বাদী কোন বিধি অনুসারে কোন বিশেষ কারণে পুনরায় মামলা দায়ের করা নিষিদ্ধ হয়, তখন যে আদালতের প্রতি এই আইন প্রযোজ্য, সেরুপ কোন আদালতে তিনি সে একই কারণে পুনরায় মামলা দায়ের করতে পারবে না।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Disqus Shortname

Legal 100 💯 Amk marriage divorce বিবাহ তালাক Rajshahi Judge Court, Rajshahi.

Comments system

[blogger][disqus][facebook]

Below Post Ad