গ্রেফতার সম্পর্কে আইনের বিধান
গ্রেফতার,হামলা, মামলা প্রভৃতি শব্দ গুলি দৈনন্দিন জীবনে যেন স্বাভাবিক ব্যপার ! চলুন আজ সংক্ষেপে জেনে নিই গ্রেফতার সম্পর্কে আইনের বিধানে কি আছ :√ পুলিশ কোন ব্যাক্তিকে ওয়ারেন্ট বা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অধীনে যুক্তিসঙ্গত সন্দেহে বা অন্য কোন কারনে গ্রেফতার করার অধিকার রাখে।
√ কার্যবিধির ধারা ৮০ অনুসারে ওয়ারেন্ট এর অধীনে গ্রেফতার এর ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ওয়ারেন্ট দেখতে চাইতে পারেন ।
√ বাংলাদেশ সংবিধান এর অনুচ্ছেদ ৩৩ অনুসারে, গ্রেফতারকৃত কোন ব্যাক্তিকে আটকের কারন না জানিয়ে আটক রাখা যাবে না ; আটক ব্যাক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শের বা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এতে আরও বলা আছে যে, গ্রেফতারকৃত ব্যাক্তিকে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেট এর নিকট হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেট এর আদেশ ব্যাতিত তাকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা যাবে না।
√ আমলযোগ্য অপরাধ ও অ-আমলযোগ্য অপরাধ বলতে কি বুঝায় ?


















