শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ?

ফৌজদারী কার্যবিধির ৩৫১ ধারা অনুযায়ী,  গ্রেফতার বা সমন ছাড়া কোন আমলে গ্রহণকারী আদালতে উপস্থিত যে কোন ব্যক্তিকে আদালত গ্রেফতার দেখাতে পারেন, 
যদি সাক্ষ্য প্রমানে প্রতীয়মান হয় যে, উক্ত ব্যক্তি আদালতে বিচারাধীন অপরাধের সাথে সংশ্লিষ্ট বা এই অপরাধটি সে সংঘটন করেছে। আদালত তার বিরুদ্ধে এমন ভাবে ব্যবস্থা নিতে পারবেন যেন সে সমন পেয়ে বা গ্রেফতার হয়ে আদালতে উপস্থিত হয়েছে।

আদালতের বিচার ব্যবস্থা উন্মুক্ত হওয়ায় অনেক সময় প্রকৃত অপরাধী ও সন্দেহের বাইরে থেকে আদালতে বিচার দেখতে আসে বা সে এই মামলার বাদী অথবা সাক্ষী ও হতে পারে। যদি তখন আদালতে সাক্ষ্য প্রমানে বুঝা যায় যে সেই প্রকৃত অপরাধী তাহলে আদালত তাকে তাৎক্ষনিক গ্রেফতার দেখাতে পারেন। এইরুপ গ্রেফতার দেখানো কে বলা হয় Shown Arrest।
ফৌজদারী কার্যবিধির ৩৫১/২ ধারা অনুযায়ী, বিচার শুরু হবার পর এইরুপ আটক হলে উক্ত ব্যক্তি সম্পর্কিত কার্যক্রম নতুন ভাবে আরম্ভ করতে হবে এবং সাক্ষীদের বক্তব্য পুনরায় শুনতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Disqus Shortname

Legal 100 💯 Amk marriage divorce বিবাহ তালাক Rajshahi Judge Court, Rajshahi.

Comments system

[blogger][disqus][facebook]

Below Post Ad