আইন কাকে বলে?
আইনের একটি সর্বসম্মত ও বিজ্ঞানসম্মত সংজ্ঞাণ আজও নির্ধারণ করা সম্ভব হয় নাই।আইনকে সংজ্ঞায়িত করা একটি জটিল বিষয়।এর সংজ্ঞা প্রদান করা একটি পুরাতন সমস্যা। অবশ্য আইনের ধ্যান-ধারণা, প্রকৃতি, কার্যকারিতা ও ভিত্তি সম্পর্কে আইন বিজ্ঞানীগণ ঐক্যমত পোষণ করেছেন।আইনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে কেউ জোর দিয়েছেন আইনের উৎসের উপর, আবার কেউবা আইনের প্রকৃতির উপর ভিত্তিকরে সংজ্ঞা প্রদান করেছেন।
সাধারণভাবে, আইন বলতে আমরা যে কোন কার্যের নিয়মকে বুঝে থাকি। কিন্তু আইন বিজ্ঞানে “আইন” শব্দটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থে ব্যবহৃত হয়।বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে বলা হয়েছে- "আইন" অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি।
আবার সংবিধানের ১১১ অনুচ্ছেদে বলা হয়েছে, “আপীল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রীম কোর্টের যে কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধঃস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে।” সুতরাং "আইন" মানে আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি এবং উচ্চ আদালতের রায়।
আইন বিজ্ঞানী জন অষ্টিন (John Austin) -এর মতে, Law is the Command of the sovereign. অর্থাৎ, সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন।
অধ্যপক হল্যাণ্ড (Prof. Holland) -এর মতে – Law is a general rule of external human action enforced by a sovereign political authority. অর্থাৎ, আইন হলো মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রনবিধি যা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ করা হয়।
আইনবিদ অধ্যাপক স্যামন্ড (Prof. Salmond) -এর মতে - Law is the body of principles recognised and applied by the state in the administration of justice. অর্থাৎ, আইন হল ন্যায় প্রতিষঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।
আইনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে আইন হলো দীর্ঘ দিন ধরে প্রচলিত এমন কিছু প্রথা রীতি নীতি ও আনুষ্ঠানিকভাবে প্রণীত এমন কিছু নিয়ম কানুন যা একটি রাষ্ট্র বা গোষ্ঠী নিজেদের উপর বাধ্যগত বা অবশ্য পালণীয় বলে স্বীকার করে।
আইন বিজ্ঞানের মতবাদ দ্বারা কি বুঝায়? আইন বিজ্ঞানের ৫টি মতবাদ লিখ?
আইন বিজ্ঞানের মতবাদের অর্থঃ
পন্ডিতগণ আইনবিজ্ঞানকে বিভিন্ন দৃষ্টিকোণ হতে অধ্যয়ন করেছেন। সাধারণ অর্থে আইনের উৎস, উদ্দেশ্য ও প্রকৃতি সম্বন্ধে মূলতত্বের ধারাবাহিক আলোচনাই হল আইনবিজ্ঞানের মূল কাজ।অথচ এ কাজে আইনবিজ্ঞানীগণ ঐক্যমতে পৌছাতে পারেন নি।তাঁরা স্ব স্ব ধারণা ও মতাদর্শের দৃষ্ঠিভঙ্গিতে এসমস্ত বিষয়াবলী ব্যাখ্যা করেছেন। আইনবিশারদদের প্রদত্ত বিভিন্ন মতামতসমূহ বিশ্লেষণ ও বিন্যাস করে কতগুলি মতবাদের সূচনা করা হয়েছে েএবং এগুলিকেই আইনবিজ্ঞানের মতবাদ বলে।
আইন বিজ্ঞানের ৫টি মতবাদঃ
১। দার্শনিক মতবাদঃ
২। বিশ্লেষণাত্মক মতবাদঃ
৩। ঐতিহাসিক মতবাদঃ
৪। সমাজতান্ত্রিক মতবাদঃ
৫। তুলনামুলক মতবাদঃ
E-mail Us: Lawyer'sClub24BD.
এই সাইটের সকল প্রকার লেখা, পোস্ট, ছবি ইত্যাদি রেফারেন্স হিসেবে ব্যাবহার এর জন্য নয়। শুধুমাত্র যারা আইন বিষয়ে জ্ঞানার্জনে আগ্রহী তাদের জন্য।
|
[Facebook]
|
[Instagram]
|
[Twitter]
|
[WhatsApp]
|
[LinkedIn]
|
[Tumblr]
|
[Telegram]
|
[Pinterest]
|
|
|

|
|
প্রকাশকঃ
|
|
Maruf Hossen Jewel।
Lawyer
|
|
Rajshahi Judge Court, Rajshahi
|
|
[Facebook]
|
[Instagram]
|
[Twitter]
|
[WhatsApp]
|
[LinkedIn]
|
[Tumblr]
|
[Telegram]
|
[Pinterest]
|