স্বামী কিভাবে স্ত্রীকে তালাক দিবে | স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ম

স্বামী কিভাবে তার স্ত্রীকে তালাক দিবে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো৷

 শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি,

 মুখে তালাক বললেই তালাক হয় না৷ তো এখন আপনারা প্রশ্ন করবেন, তালাক কিভাবে দিবো? এটার উত্তরে আমি বলবো, আপনি মুখে তালাকের ঘোষণার পাশাপাশি আপনাকে লিখিত নোটিশ পাঠাতে হবে৷

 এখন নোটিশটি কার কাছে পাঠাবেন?

আপনাকে নোটিশটি পাঠাতে হবে আপনার স্ত্রী তালাক দেওয়ার সময় যে জায়গায় বসবাস করছে সে জায়গাটি যদি ইউনিয়ন পরিষদের এরিয়া হয় তাহলে চেয়ারম্যানের কাছে, আর যদি পৌরসভার এরিয়া হয় সেই ক্ষেত্রে মেয়র এর কাছে অথবা সিটি করপোরেশনের এরিয়া হলে সেই ক্ষেত্রে মেয়রের বা প্রশাসকের কাছে নোটিশ পাঠাতে হবে৷

মেয়র বা চেয়ারম্যানের ঠিকানায় যে নোটিশটি পাঠিয়েছেন, সেই নোটিশের এক কপি আপনার স্ত্রী বর্তমানে যেখানে বসবাস করছে সে ঠিকানায় পাঠাতে হবে৷

 এখন আপনারা প্রশ্ন করবেন এই নোটিশ দেওয়ার পর কি হবে ?

চেয়ারম্যান বা মেয়র কার্যালয়ের ঠিকানায় যখন নোটিশ পাঠাবেন এবং এই নোটিশটি যখন চেয়ারম্যান গ্রহণ করবে, সেদিন থেকে শুরু করে ঠিক ৯০ দিন অতিবাহিত হয়ে গেলে আপনার তালাক কার্যকর হয়ে যাবে৷

 এখন প্রশ্ন হলো এই ৯০ দিনের মধ্যে কি হবে?

চেয়ারম্যান বা মেয়র যখন নোটিশটি বুঝে পাবে সেই দিন থেকে শুরু করে আগামী ৩০ দিনের মধ্যে তারা একটি সালিশি পরিষদ গঠন করবে৷

এই সালিশী পরিষদে  স্ত্রী তার পক্ষে একজন কে মনোনীত করবে তার প্রতিনিধিত্ব করার জন্য এবং স্বামী তার পক্ষে একজন কে মনোনীত করবে তার প্রতিনিধিত্ব করার জন্য আর চেয়ারম্যান একজনকে এই সালিশি পরিষদের প্রধান হিসেবে মনোনীত করে এই সালিশি পরিষদ গঠন করবেন৷

যদি কখনো স্ত্রী বা স্বামী তাদের পক্ষে কাউকে মনোনীত করতে না চান তাহলে চেয়ারম্যান তার নিজ উদ্যোগে তিনজন ব্যক্তির সম্বনয়ে এই সালিশি পরিষদ গঠন করবেন৷

 এই সালিশি পরিষদের প্রধান উদ্দেশ্যই থাকবে স্বামী-স্ত্রীর মধ্যে যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোর সমাধান করার এবং সমাধান করে তাদেরকে যেন পুনরায় সংসারে ফেরানো যায়৷

আর সালিশি পরিষদ যদি তাদের এই উদ্দেশ্য পালনে ব্যর্থ হয় বা তারা যদি স্বামী স্ত্রীকে সংসার করানোর জন্য রাজি করাতে না পারে তাহলে ৯০ দিন পর গিয়ে ডিভোর্স কার্যকর হয়ে যাবে৷ আর এই ৯০ দিন গণনা হবে চেয়ারম্যান যেদিন তালাকের নোটিশ গ্রহণ করেছিলো সেদিন থেকে৷

 একটা বিষয় সবসময় মনে রাখবেন তালাকের সময় স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে বাচ্চা না হওয়া পর্যন্ত এই তালাক কার্যকর হবে না৷

তালাকের নোটিশ পাঠানোর পর এই নব্বই দিনের স্ত্রীর ভরণপোষণ স্বামীকে বহন করতে হবে৷

 আপনারা অনেকে প্রশ্ন করবেন, যদি এমন হয় আপনি চেয়ারম্যান বা মেয়র বরাবর তালাকের নোটিশ পাঠিয়েছেন তালাকের নোটিশ তারা গ্রহণ করার পর ৯০ দিনের মধ্যে কোনরকম সালিশি পরিষদের গঠন করেনি এখন কি তালাক হবে?

এটার উত্তর হলো, তালাক অবশ্যই হবে৷ আপনি যেদিন নোটিশ পাঠাবেন, সেই নোটিশটি যখন চেয়ারম্যান গ্রহণ করবে সে গ্রহণ করার পর থেকে নব্বই দিন অতিবাহিত হয়ে গেলে আপনার তালাক কার্যকর হয়ে যাবে৷

এক্ষেত্রে চেয়ারম্যান বা মেয়র সালিশি পরিষদ গঠন করুক বা না করুক আপনার ডিভোর্স কিন্তু হয়ে যাবে৷

 

এখন আলোচনা করবো এই তালাকের নোটিশটি আপনি কার দ্বারা তৈরি করাবেন এবং কিভাবে পাঠাবেন?

এই তালাকের নোটিশটি আপনি কার দ্বারা তৈরি করাবেন সে বিষয়ে আইনে সুস্পষ্ট কিছু বলা নেই৷ তাই আপনি চাইলে তালাকের নোটিশটি নিজে লিখতে পারেন অথবা কাজী অফিসে গেলে এখন বর্তমান সময়ে তালাকের নোটিশের অনেক ফরম্যাট পাওয়া যায় লিখিত ফরম্যাট আকারে৷ সে ফরম্যাট গুলো কিনে সেখানে আপনি আপনার নাম ঠিকানার পাশাপাশি অন্যান্য শূন্যস্থানগুলো পূরণ করে সেটা আপনি তালাকের নোটিশ হিসেবে পাঠাতে পারেন অথবা একজন আইনজীবীর মাধ্যমে তালাকের নোটিশ তৈরি করাতে পারেন৷

 

তালাকের নোটিশ কিভাবে পাঠাবেন?

তালাকের নোটিশ আপনি নিজে আপনার স্ত্রীর কাছে গিয়ে দিয়ে আসতে পারেন৷ কিন্তু এটা আমি করার জন্য বলবো না৷ কারণ আপনি যদি নিজে গিয়ে তালাকের নোটিশ দিয়ে আসেন সে ক্ষেত্রে, আপনার স্ত্রী যে এই নোটিশটি গ্রহণ করেছে সেটার প্রমাণ স্বরূপ আপনাকে আপনার স্ত্রীর সই গ্রহণ করতে হবে৷

আর আপনি এই পদ্ধতি অনুসরণ না করে অন্য একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন৷ সেটা হলো আপনি আপনার স্ত্রীর ঠিকানায় রেজিস্ট্রি করা ডাক যোগের মাধ্যমে এডি সহকারে তালাকের নোটিশ পাঠাতে পারেন৷ যেটি আমি মনে করি সবচেয়ে ভালো একটা মাধ্যম তালাকের নোটিশ পাঠানোর৷

 

সব সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন তালাকের নোটিশ আপনি নিজেই লিখুন বা কোন কাজীর দ্বারাই লেখান না কেন, নোটিশটি লেখার সময় নোটিসের যে ফরমেট থাকে, সে ফরম্যাট অনুযায়ী লিখতে হবে এবং এখানে যে গুরুত্বপূর্ণ  তথ্যগুলো দেওয়া দরকার সেগুলো এর মধ্যে অবশ্যই থাকতে হবে৷

 

তালাকের নোটিশ আপনাকে অবশ্যই দিতে হবে৷ আপনি যদি চেয়ারম্যানের নিকট এবং আপনার স্ত্রী ঠিকানায় তালাকের নোটিশ না দেন, তাহলে এটি একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে৷

এর জন্য আপনার বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে৷

 

RELATED:

বিদেশ থেকে তালাক দেওয়ার নিয়ম | বিদেশ বা প্রবাস থেকে কিভাবে তালাক দেওয়া যায়

স্ত্রী কিভাবে তার স্বামীকে তালাক দিবে? স্ত্রী কর্তৃক তালাকের নিয়ম

দেনমোহর কখন দিতে হবে না | কখন দেনমোহর অর্ধেক দিলেও চলবে?

আর এখন আলোচনা করবো, আপনি যে তালাক দিয়েছেন সে তালাক রেজিস্ট্রেশন করার পদ্ধতি নিয়ে?

একটি বিষয় সবসময় মনে রাখবেন বিয়ে করলে বিয়েটা অবশ্য রেজিস্ট্রেশন করতে হয়৷ কিন্তু তালাক দিলে সেটি রেজিস্ট্রেশন  করার কোনো বাধ্যবাধকতা নেই মুসলিম আইন অনুযায়ী৷ তালাক রেজিস্ট্রেশন করবেন কি করবেন না এটি সম্পূর্ণ নির্ভর করছে যে তালাক দিয়েছে তার ওপর৷

আপনি যদি আপনার তালাকটি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে ইতিমধ্যে বলা যে নিয়ম-কানুন এবং পদ্ধতিগুলো আমি বলেছি সেগুলো সঠিকভাবে পালন করতে হবে৷ আপনি যখন তালাকের নোটিশ পাঠিয়ে ছিলেন চেয়ারম্যানের নিকট, চেয়ারম্যান যখন তালাকের নোটিশ গ্রহণ করবে সেই গ্রহণ করার তারিখ থেকে শুরু করে ঠিক ৯০ দিন অতিবাহিত হওয়ার পরেই আপনার তালাক কার্যকর হবে৷ আর তখনই আপনি তালাক রেজিস্ট্রেশন করতে পারবেন, এর আগে না৷

 

এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা কোন জায়গা থেকে করবেন?

তালাক রেজিস্ট্রেশন করবেন আপনি যে কাজীর দ্বারা বা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিলেন সে কাজী অফিসে গিয়ে আপনার তালাক রেজিস্ট্রেশন করতে পারবেন৷ এক্ষেত্রে কাজী আপনি যে চেয়ারম্যানের নিকট নোটিশ পাঠিয়ে ছিলেন সেই বিষয়ে জানতে চাইবে এবং নোটিশ পাঠানোর পর ৯০ দিন অতিবাহিত হয়েছে কিনা, সেটাও জানতে চাইবে৷ আর যদি কাজী মনে করে সবকিছু ঠিক আছে তাহলে আপনার তালাক রেজিস্ট্রেশন করবে৷

এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন৷

Lawyer's Club 24BD

E-mail Us:  Lawyer'sClub24BD.
এই সাইটের সকল প্রকার লেখা, পোস্ট, ছবি ইত্যাদি রেফারেন্স হিসেবে ব্যাবহার এর জন্য নয়। শুধুমাত্র যারা আইন বিষয়ে জ্ঞানার্জনে আগ্রহী তাদের জন্য।

[Facebook]

[Instagram]

[Twitter]  

[WhatsApp]

[LinkedIn]  

[Tumblr]

[Telegram]

[Pinterest]  


Description: C:\Users\marufhossenjewel\Desktop\505.jpg

প্রকাশকঃ

Maruf Hossen Jewel। Lawyer

Rajshahi Judge Court, Rajshahi

[Facebook]

[Instagram]

[Twitter]  

[WhatsApp]

[LinkedIn]  

[Tumblr]

[Telegram]

[Pinterest]  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Disqus Shortname

Legal 100 💯 Amk marriage divorce বিবাহ তালাক Rajshahi Judge Court, Rajshahi.

Comments system

[blogger][disqus][facebook]

Below Post Ad