বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়: বাংলাদেশ বার কাউন্সিলের স্বেচ্ছাচারিতা রোধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা প্রসঙ্গে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনি তথাপি আপনার নেতৃত্বাধীন সরকার সর্বদা জনস্বার্থে কাজ করে যাচ্ছেন, অনেক বড় বড় রাষ্ট্রিয় সিদ্ধান্ত নিচ্ছেন শুধুমাত্র দেশের মানুষের স্বার্থে। করোনা মোকাবেলায় বড় বড় রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছেন এবং দিনরাত কাজ করে যাচ্ছেন।
আর এই দিকে, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি সেই রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধা আচরণ করছে।
যেখানে আপনার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রের জনগণকে covid-19 সংক্রামনের ঝুঁকি থেকে রক্ষা করার জন্য স্কুল-কলেজ-মাদ্রাসা বিশ্ববিদ্যালয় আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি ঠিক তার উল্টোটা করছে। এনরোলমেন্ট কমিটি একটি ভার্চুয়াল মিটিং করেছেন এবং তাদের মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান কৃত প্রায় ১৩০০০ পরীক্ষার্থীদের ঢাকায় সমবেত করে চার ঘন্টার একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করার নোটিশ দিয়েছে। এখানে উল্লেখ্য যে, ইতিমধ্যে এ সকল পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং অনেকেই এখনো আক্রান্ত।
স্বভাবতই মনে প্রশ্ন জাগে-
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি কি রাষ্ট্রের সিদ্ধান্ত মানেন না?
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি যদি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা কোন সিদ্ধান্ত নেন, যাহা জনস্বার্থের বিরুদ্ধে যায় জনস্বাস্থ্যের বিরুদ্ধে যায়, এমতাবস্থায় সরকার কি নীরব ভূমিকা পালন করবে?
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি সরকারের রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত আরোপ করতে পারে?
মাননীয় প্রধানমন্ত্রী, এমন সংকটময় পরিস্থিতিতে আপনার হস্তক্ষেপ কামনা করছি।
নিবেদক :
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক
M
শিক্ষানবিশ আইনজীবী।



















