বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশ অনেকটাই পরিচিত সস্তা শ্রমিক প্রাপ্তির জন্য৷ একটি দেশের উন্নয়নে শ্রমিক শ্রেণীর অপরিসীম গুরুত্ব থাকা সত্ত্বেও যে জায়গায় কাজ করে, সে জায়গার পরিবেশ, তাদের স্বাস্থ্যনীতি, নিরাপত্তা ব্যবস্থা, ছুটি সংক্রান্ত বিধি-বিধান, মজুরী অধিকার, নারী শ্রমিকদের জন্য বিশেষভাবে প্রাপ্য বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি প্রাপ্য অধিকারের দাবিতে শ্রমিকদের সংগ্রাম আজকের নয়৷ সেই ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দিনে ৮ ঘন্টার বেশী কাজ না করার দাবীতে শ্রমিকরা আন্দোলন করে৷ পুলিশ গুলি চালালে ১০জন শ্রমিক শহীদ হন৷ সেই ঘটনার স্মরনেই ১৮৯০ সাল থেকে আমরা মে মাসের প্রথম তারিখে মে দিবস পালন করে থাকি৷ পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশের সরকারও সব মিলিয়ে ১০০ টার মতো শ্রম আইন ও অধ্যাদেশ প্রণয়ন করেছে৷ আর এগুলোতে উল্লিখিত অধিকারের সংখ্যাও কম নয়৷ এ সকল আইনে অধিকার পেতে হলে শ্রমিকদের নিয়োগপত্র থাকতে হয়৷ ঘন ঘন কারখানা বদল করার কারণে অধিকাংশ নারী শ্রমিক আইনানুগ প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে৷ এছাড়া বিভিন্ন অনানুষ্ঠানিক খাত যেমন কৃষি, প্রিন্টিং, মাছ প্রক্রিয়াজাতকরণ, ইটভাটার কাজে নিয়মকানুন নেই বললেই চলে৷ এছাড়া শুধুমাত্র শহরেই চরম দারিদ্র্যের কারণে ১৫ বছরের কম বয়সীদের নানা ধরনের শ্রমে নিয়োজিত হতে হচ্ছে৷ আবার আরেকদিকে যেসব শ্রমিক ভাল চাকরির বাজারের আশায় অন্য দেশে গিয়ে বিভিন্ন প্রতারণার শিকার, তাদের নিয়েও আমরা উদ্বিগ্ন৷
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Disqus Shortname
Legal 100 💯 Amk marriage divorce বিবাহ তালাক Rajshahi Judge Court, Rajshahi.
Comments system
[blogger][disqus][facebook]


















