আইনি পরামর্শ, জমি সংক্রান্ত আইন ও সমস্যার সমাধান

 জমি সংক্রান্ত কিছু বিষয়;-

১। প্রশ্নঃ  ভুমি আইন কি?

উত্তরঃ জমি লেনদেন, বেচাকেনা,হস্তান্তর ভুমিস্বত্ব ইত্যাদী বিষয়ে যে আইনে থাকে তাকে ভুমি আইন বলে।

২। প্রশ্নঃ খতিয়ান কি ?

উত্তরঃ মৌজা ভিত্তিক এক বা একাদিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরন সহ যে ভূমি  রেকর্ড জরিপকালে প্রস্তুত করা হয় তাকে তিয়ান বলে।

৩। প্রশ্নঃ সি,এস রেকর্ড কি ?

উত্তর সি,এস হল ক্যাডাস্টাল সার্ভে। আমাদে দেশে জেলা ভিত্তিক প্রথম যে নক্সা ও ভূমি রেকর্ড প্রস্তুত করা হয় তাকে সি,এস  রেকর্ড বলা হয়।

৪। প্রশ্নঃ এস,এ খতিয়ান কি ?

উত্তরঃ সরকার কর্তৃক ১৯৫০ সনে জমিদারি অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন জারি করার পর যে খতিয়ান প্রস্তুত করা হয় তাকে এস,এ খতিয়ান বলা হয়।

৫। প্রশ্নঃ নামজারী কি ?

উত্তরঃ  উত্তরাধিকার বা ক্রয় সূত্রে বা অন্য কোন প্রক্রিয়ায় কোন জমিতে কেউ নতুন মালিক হলে তার নাম খতিয়ানভূক্ত করার প্ক্রিয়াকে নামজারী বলে।

৬। প্রশ্নঃ জমা খারিজ কি ?

উত্তরঃ জমা খারিজ অর্থ যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজার কোন জোতের কোন জমি হস্তান্তর বা বন্টনের কারনে মূল খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নুতন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়।

 ৭। প্রশ্নঃ পর্চা কি ?

উত্তরঃ ভূমি জরিপকালে প্রস্তুতকৃত খসরা খতিয়ান যে অনুলিপি তসদিক বা সত্যায়নের পূর্বেভূমি মালিকের নিকট বিলি করা হয় তাকে মাঠ পর্চা বলে। রাজস্ব অফিসার কর্তৃক পর্চা সত্যায়িত বা তসদিক হওয়ার পরআপত্তি এবং আপিল শোনানির শেষে খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশিত হওয়ার পর ইহার অনুলিপিকে পর্চা বলা হয়।

৮। প্রশ্নঃ তফসিল কি ?

উত্তরঃ তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরন। কোন জমির পরিচয় প্রদানের জন্য সংশ্লিষ্ট মৌজার নাম, খতিয়ান নং, দাগ নং, জমির চৌহদ্দি,

জমির পরিমান ইত্যাদি তথ্য সমৃদ্ধ বিবরনকে তফসিল বলে।

৯। প্রশ্নঃ মৌজা কি ?

উত্তরঃ ক্যাডষ্টাল জরিপের সময় প্রতি থানা এলাকাকে অনোকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি একক এর ক্রমিক নং দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে। থানা এলাকার এরুপ প্রত্যেকটি একককে মৌজা বলে। এক বা একাদিক গ্রাম বা পাড়া নিয়ে  একটি মৌজা গঠিত হয়।

১০।  প্রশ্নঃ  খাজনা কি ?

উত্তরঃ ভূমি ব্যবহারের জন্য প্রজার নিকট থেকে সরকার বার্ষিক ভিত্তিতে যে ভুমি কর আদায় করে তাকে ভুমির খাজনা বলা হয়।

১১। প্রশ্নঃ ওয়াকফ কি ?

উত্তর  ইসলামি বিধান মোতাবেক মুসলিম ভূমি মালিক কর্তৃক ধর্মীয় ও সমাজ কল্যানমুলক প্রতিষ্ঠানের ব্যায় ভার বহন করার উদ্দেশ্যে কোন সম্পত্তি দান করাকে ওয়াকফ বলে।

১২। প্রশ্নঃ  মোতওয়াল্লী কি ?

উত্তরঃ ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান যিনি করেন তাকে মোতওয়াল্লী বলে।মোতওয়াল্লী ওয়াকফ প্রশাষকের অনুমতি ব্যতিত ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারেন না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Disqus Shortname

Legal 100 💯 Amk marriage divorce বিবাহ তালাক Rajshahi Judge Court, Rajshahi.

Comments system

[blogger][disqus][facebook]

Below Post Ad