যা একই বছর অর্থাৎ ১৯০৮ সালের ২১ শে মার্চ গৃহীত হয় এবং ১৯০৯ সালের ১লা জানুয়ারী থেকে কার্যকর হয়। দেওয়ানী কার্যবিধিতে মোট ১৫৮ টি ধারা এবং ৫১ টি আদেশ আছে।
যার মধ্যে বর্তমানে ১৫৫ টি ধারা ও ৫০ টি আদেশ কার্যকর আছে।
দেওয়ানী কার্যবিধি একটি পদ্ধতিগত বা বিশ্লেষণিক (Procedural Law) আইন।
যদিও এই আইনে মূল আইনের(Substantive Law) কিছু উপাদান বিদ্যমান আছে।
কোড (Code): দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ –এর ২(১) ধারার ব্যাখ্যা অনুযায়ী, দেওয়ানী কার্যবিধির ধারাসমূহ (Sections) ও নিয়মাবলীকে (Rules) একত্রে কোড বলে।
রুলস (Rules): দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ –এর ২(১৮) ধারা অনুযায়ী, রুলস হল, প্রথম তফসিলে বর্ণিত অথবা ১২২ বা ১২৫ ধারার অধীনে প্রণীত নিয়মাবলী বা ফরমসমূহ।
১.বাংলাদেশ দণ্ডবিধি সালের আইন?
⇾ ১৯৬০ সালের ৪৫ নং আইন
২.বাংলাদেশ দণ্ডবিধি নিম্নলিখিত কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ?
⇾ ক) বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক, খ) বাংলাদেশে বাইরে অবস্থানরত বাংলাদেশী নাগরিক, গ) বাংলাদেশে নিবন্ধনকৃত কোন জাহাজ বা বিমানে অবস্থানরত কোন ব্যক্তি
৩.বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে 'জজ' এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?
⇾ ধারা ১৯
৪. বাংলাদেশ দণ্ডবিধিতে কয় ধরণের সরকারি কর্মকর্তার কথা উল্লেখ আছে?
⇾ ১২ ধরণের
৫. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে 'কমন ইন্টেনশন' এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?
⇾ ধারা ৩৪
৬. মেনস রিয়া বলতে বুঝায়?
⇾ দোষযুক্ত মন
৭. আত্মহত্যার সহায়তাকারীর সর্বোচ্চ শাস্তি কি?
⇾ ৬ বছর কারাদণ্ড এবং অর্থ দণ্ড
৮. কোন ধারা অনুযায়ী বাংলাদেশে সমকামিতা অপরাধ?
⇾ ৩৭৭ ধারা অনুযায়ী
৯. সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?
⇾ ২৫৫ ধারায়
১০. বাংলাদেশের মুদ্রা জাল এ কথা জানা সত্ত্বেও তা ব্যবহার করার শাস্তি কি?
⇾ সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা
১১. বেআইনি সমাবেশ সংঘটিত হতে হলে সর্বাধিক কত জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন ?
⇾ ৫ বা তার বেশি
১২. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে আঘাত এর কথা বলা হয়েছে?
⇾ ৩১৯
১৩. বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারাতে আঘাত এর শাস্তির কথা বলা হয়েছে ?
⇾ ৩২৩ ধারাতে
১৪. মনুষ্য হরণ কত প্রকার?
⇾ ২ প্রকার


















