২১ নং প্রশ্নের উত্তর
মৃত্যুকালীন জবানবন্দিঃ- আসন্ন মৃত্যুর সম্মুখীন কোন ব্যক্তি তার মৃত্যুর পূর্ব মুহূর্তে যে উক্তি করে বা যে কারনে তার মৃত্যু ঘটতেছে সেই সম্পর্কে কোন বিবৃতি প্রদান করে তাকে মৃত্যুকালীন জবানবন্দি বলে।
সাক্ষ্য আইন ৩২(১)ধারা, পিআরবি ২৬৬ বিধি।
যাহারা মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে ।
কোন ম্যাজিষ্ট্রেট, পুলিশ অফিসার, ডাক্তার, নার্স, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,মেম্বার, গ্রামের মাতাব্বর বা মড়ল, পুলিশের কনস্টেবলসহ চৌকিদারও মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করেত পারেন।
ফৌঃ কাঃ ১৬৪ ধারা।
মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করাকালীন সময়ে যে সকল বিষয় বা পদ্ধতি অনুসরণ করতে হবে।
১। মৃত্যুকালীন জবানবন্দি বা বিবৃতি লিপিবদ্ধ করা সময়ে কমপক্ষে ২ জন সাক্ষীর সম্মুখে বিবৃতি লিপিবদ্ধ করতে হবে এবং সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে।
২। বিবৃতি রেকর্ড করার সময় বিবৃতি দাতা যে রূপ ভাষায় বিবৃতি প্রদান করবেন ঠিক সেই রূপ ভাষায় লিপিবদ্ধকরতে হবে।
৩। বিবৃতি প্রদান করার সময়, তারিখ,ও স্থান পরিস্কার ভাবে উল্লেখ করতে হবে।
৪। বিবৃতি দাতার স্বাক্ষর নিতে হবে । সম্ভব না হলে আঙ্গুলের ছাপ নিতে হবে।
আসামীর সাক্ষ্য প্রমানের জন্য ও অন্যান্য সাক্ষের মত মৃত্যুকালীন জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ । অভিযোগ প্রমানের জন্য উহা বিশেষ উপকারে আসে।
সাক্ষ্য আইন ৩২(১)ধারা, পিআরবি ২৬৬ বিধি।
মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর সে যদি প্রানে বেঁচে যায় তাহলে তার মৃত্যুকালীন জবানবিন্দ আইনগত মূল্য কতটুকু তা নিম্নে আলোচনা করা হইল।
মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর সে যদি প্রানে বেঁচে যায় তাহলে তার মৃত্যুকালীন জবানবিন্দ
ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১ ধারা প্রদত্ত বিবৃতি হিসাবে গণ্য হবে। সাক্ষ্য আইনের ৩২(১) ধারার অধীনে সেই বিবৃতি আর মৃত্যুকালীন জবানবন্দি হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে না । তবে আদালত প্রদত্ত মৃত্যুকালীন জবানবন্দি সমার্থনের জন্য সাক্ষ্য আইনের ১৫৭ ধারা, পূর্ববর্তী বিবৃতি খন্ডনের জন্য সাক্ষ্য আইনের ১৪৫ ধারা, ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১,১৬২ ধারা এবং পিআরবি ২৬৬ বিধি অনুসারে আদালতে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে।
ফৌঃ কাঃ ১৬১,১৬২ ধারা, সাক্ষ্য আইন ১৪৫,১৫৭ ধারা, পিআরবি ২৬৬ বিধি।
ফৌঃ কাঃ১৬১,১৬২, ১৬৪ ধারা, সাক্ষ্য আইন ৩২(১),১৪৫,১৫৭ ধারা, পিআরবি ২৬৬ বিধি।
Lawyer's Club 24BD
E-mail Us: Lawyer'sClub24BD.এই সাইটের সকল প্রকার লেখা, পোস্ট, ছবি ইত্যাদি রেফারেন্স হিসেবে ব্যাবহার এর জন্য নয়। শুধুমাত্র যারা আইন বিষয়ে জ্ঞানার্জনে আগ্রহী তাদের জন্য।
|
[Instagram] |
[Twitter] |
[WhatsApp] |
[LinkedIn] |
[Tumblr] |
[Telegram] |
[Pinterest] |
|
|
|
|||||||
|
প্রকাশকঃ |
||||||||
|
Maruf Hossen Jewel।
Lawyer |
||||||||
|
Rajshahi Judge Court, Rajshahi |
||||||||
|
[Instagram] |
[Twitter] |
[WhatsApp] |
[LinkedIn] |
[Tumblr] |
[Telegram] |
[Pinterest] |
||


















